আমার বিদ্রোহ দেখো..আর দেখো নিষ্ঠুরতার উপেক্ষা|
কেন দেখতে পাওনা সেই এক ই আমি সাদা পশমের নরম পুতুল?
বাইরে জোর হওয়া দেয়, আর একটা একটা করে খসে পরে
আমার সাদা সুতোর ফাঁকে বাঁধা লাল রিবন|
অফুরন্ত সুতোরা, হয়তবা,
তবু আমি, ভীতু আমি , সাবধানে গুনে চলি|
হিসেব এর ভুল, আর আমার রিবন ছিঁড়ে টুকরো টুকরো |
0 comments:
Post a Comment